শিরোনাম :
চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি; সুস্থ জাতি গঠনে তৃণমূলের খেলার মাঠ সংরক্ষণের তাগিদ ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।গত বৃহস্পতিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার মধ্য দিয়ে গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও বিকশিত হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত বাড়ছে, যা দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সম্বলিত বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার যৌথ অঙ্গীকার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অভিন্ন লক্ষ্য দু’দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: নাহার, লুৎফর, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD