শিরোনাম :
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে:  স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী মে দিবসে দেশ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান শ্রমজীবীদের প্রতি আফ্রিকার উন্নয়ন ও যৌথ আধুনিকায়নে চীনের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে নিরপেক্ষতা ও উন্মুক্ততার বার্তা দিল চীন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুই পুরস্কার পেলেন নির্মাতা শামস বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা : এলজিআরডি মন্ত্রী

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বর্তমানে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার পাশাপাশি একজন সুনামধন্য শিক্ষক হিসেবেও তিনি সুপরিচিত।

সংশ্লিষ্টদের মতে, তার এ নিয়োগের মাধ্যমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন দায়িত্ব পাওয়ায় চিকিৎসক সমাজসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। খুব শিগগিরই তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD