শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান ১১ মে (সোমবার), বিকেলে বেইজিং পৌঁছেছেন। এর মাধ্যমে তাঁর চার দিনের রাষ্ট্রীয় সফর শুরু হলো।

বর্তমানে চীন ও তাজিকিস্তানের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ঘনিষ্ঠ যোগাযোগ ও কৌশলগত সংলাপ বজায় রেখেছেন এবং এর মাধ্যমে দৃঢ় পারস্পরিক বিশ্বাস ও গভীর বন্ধুত্ব গড়ে তুলেছেন। তাঁদের কৌশলগত নির্দেশনায় চীন-তাজিকিস্তানের নতুন যুগের ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব’ সব ক্ষেত্রেই স্থিতিশীল উন্নয়ন বজায় রেখেছে। সম্পর্কটি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং শক্তিশালী গতিশীলতা ধরে রেখেছে। চীন ও তাজিকিস্তানের রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, বাণিজ্যের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, আন্তর্জাতিক সমন্বয় ফলপ্রসূ হয়েছে এবং জনগণের মধ্যকার বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে- যা প্রকৃত অর্থেই দেশ দুটিকে একটি সর্বাত্মক কৌশলগত অংশীদারে পরিণত করেছে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান এ পর্যন্ত ২২ বার চীন সফর করেছেন। সর্বশেষ তিনি ২০২৫ সালের আগস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুর দিকে চীন সফর করেন। সেসময় তিনি শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে এবং চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবিরোধী যুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD