শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় সৌদি আরবে দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

এ.এম.উবায়েদ, ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির রোগমুক্তি কামনায় সৌদি আরবের রাজধানী রিয়াদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে সৌদি আরব রিয়াদের ইশারা আরবাইন, আল নাছিম এলাকার বিসমিল্লাহ হোটেলে প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) এই দোয়া মাহফিলের আয়োজন করে।

রিয়াদের প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) সভাপতি আলহাজ্ব মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রিয়াদের প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) এর হাবিবুর রহমান উদয় রেজভী।

রিয়াদের প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) এর সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি জাফর ভুঁইয়া, সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আকবর আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চেশতী, ক্রিড়া বিষয়ক সম্পাদক আলমগীর রানা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদকও সফল মন্ত্রী একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের প্রতি আলোকপাত করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল মুনসুর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD