শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সামাজিক নিরাপত্তার সুবিধা পৌঁছে দিতে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ ও আলোচনা হয়। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে সামাজিক নিরাপত্তার সেবা পান এবং সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা যাতে স্থান না পায়, সে বিষয়ে কমিটির পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটির বিভিন্ন দিক নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে একটি সমন্বিত টিম হিসেবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের একটি ডেটাবেইস প্রস্তুত করা হবে। পর্যায়ক্রমে দেশের সবাইকে এই কার্ডের আওতায় নিয়ে আসা সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, এখন পর্যন্ত ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিষয়টি বিবেচনা করা হয়নি। ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত রাখার বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও বৈঠকে তথ্য উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সর্বজনীনভাবে মানুষের কল্যাণের মনোভাব নিয়ে সবাইকে একত্রে মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সমাজকল্যাণ খাতে সমন্বিত ও সময়োপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে কমিটির সদস্য মো. মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে কমিটির সভাপতি মো. শাহজাহান ছাড়াও সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী ও মো. মজিবুর রহমান অংশ নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD