অারিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: “পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর র্যালী বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
এসময় অন্যান্যের মেধ্য বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার তানজ্জিলুর রহমান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। র্যালীতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুই শতাধিক মটর সাইকেল ও বিভিন্ন ধরণের শতাধিক যানবাহনের সমন্বয়ে এ শোভাযাত্রা হয়। অপরদিকে বাগেরহাটের চুলকাঠি এলাকার চন্দ্রমহলে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিবসটি পালনের কর্মসূচি শুরু হয়।
খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ননী গোপাল সাহার সভাপতিত্বে র্যালীতে অংশ নেন বিশিষ্ট সমাজ সেবক মহব্বত আলি চাকলাদার, ইকতারুজ্জামান, আবু হেনা মোস্তফা, জামাল উদ্দিন সুজন, আলমগীর হোসেন, আবুজার শেখ, বুলু স্থানীয় হাকিমপুর প্রাথমিকও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। র্যালী শেষে চন্দ্র মহলে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা, বাগেরহাটকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান। পরে ঐতিহাসিক ঘোড়া দিঘিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।