শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সার্জিও গর তিন দিনের সফরে গত বৃহস্পতিবার বাংলাদেশে আসেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ঢাকা সফর। তিনি একই সঙ্গে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং মাহদী আমিন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বৈঠকে অংশ নেন।

কূটনৈতিক মহলের মতে, এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ অংশীদারত্বের নতুন ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD