শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

সৈকত মন্ডল, বাগেরহাট:
  • প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেফটি ট্যাংকের ভেতরে তিনজন শ্রমিক নির্মাণকাজ করছিলেন। এ সময় হঠাৎ ট্যাংকের একটি দেয়াল ধসে পড়লে তিনজনই ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে দুজন নিজ উদ্যোগে বেরিয়ে আসতে সক্ষম হলেও আতিয়ার নিচে চাপা পড়েন।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ারের মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান বলেন, মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD