শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

নবীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটি গঠন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের গার্দোনর্দের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক এস.এ শহিদ তাহের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য শামীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস শহিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফ্রান্স শাখার সহ-সভাপতি আব্দুর রহিম মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোতাব্বির হোসেন মিয়া, আবদুল কুদ্দুস, দুলাল আহম্মদ, তোয়াহিদ চৌধুরী, আব্দুল আহাদ, নুরুল ইসলাম, শাহিন আহম্মদ, সোহেল আহমদ, এনামুল হক মুকিত প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারন সদস্যবৃন্দ।

এসময় আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক এস. এ. শহিদ তাহের ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিকভাবে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। যারা এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি ও নবগঠিত কমিটির সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

নবগঠিত কমিটির সভাপতি মো. শেখ রুহুল, সাধারণ সম্পাদক মো. জুনায়েদ মিয়া (জাহেদ), সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি (মাছুম), সিনিয়র সহ-সভাপতি মো. নাসিম ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মো. সুহেবুর রহমান, সহ-সাংগঠনিক মো. জুয়েল মিয়া, প্রচার সম্পাদক মো. ইয়াহিয়া ও কোষাদক্ষ মো. মিজান মিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD