শিরোনাম :
জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর: ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন ডিজিটাল ভিসা পোর্টাল রামিসাকে ধর্ষণ ও হত্যা: আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে ফেনীর সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, উৎপাদন শুরু ২০২৮ সালের জুনে উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামে মওলানা ভাসানী এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি জাপান সরে যাওয়ায় দেশীয় অর্থায়নে হচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্ব, ব্যয় ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং

বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: ফাইল ছবি / সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

এসআরবি সূত্র জানিয়েছে, বারিধারা থেকে আটকের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাঈদ খোকনকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, অর্থপাচার এবং বড় অঙ্কের কর ফাঁকিসহ একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত বছরের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুদক। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে।

দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

পরবর্তীকালে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই আদেশে গুলশানের একটি ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের নির্দেশ দেন আদালত।

এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির গুরুতর অভিযোগ রয়েছে; যার মধ্যে সাঈদ খোকনের এককভাবে কর ফাঁকির পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।

সূত্র: এসআরবি-১, দুদক ও নিজস্ব প্রতিবেদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD