তুমি শুধু দাঁড়িয়ে রও, নত হও
– ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনর্মাক ।
তুমি নত হও,
তুমি ঝুঁকে পড়ো,
এদিক-ওদিক দুলে ওঠো।
মাঝে মাঝে ছুঁয়ে যাও আমার মাথা,
আঙুল বুলিয়ে দাও আমার চুলে,
যেন এক প্রেমিকের মতো স্নেহভরে,
এত গভীর, অথচ এত হালকা,
যেন এক গোপন প্রেমিক।
কী অপূর্ব সে অনুভূতি,
এত আকুল, অথচ কত নিঃশব্দ,
এত সুন্দর, অথচ কত অসহায়,
কারণ তোমার ভালোবাসার
কোনো প্রতিদান দেওয়ার
সুযোগই যে আমার নেই।
আমি ফিরে তাকাই,
চাই তোমার ভালোবাসা ফিরিয়ে দিতে,
আর তোমাকে মৃদু হেসে বলতে—
তুমি শুধু দাঁড়িয়ে রও, নত হও!
তুমি তো আমার কাশফুল
আমার প্রস্ফুটিত কাশফুল!