শিরোনাম :
মার্কিন বাণিজ্য দপ্তরের শুল্ক নোটিশের কড়া জবাব ভারতের: অতিরিক্ত উৎপাদনক্ষমতার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ইতিবাচক ধারায় চীন-নেদারল্যান্ডস কৌশলগত যোগাযোগের গুরুত্ব সামুদ্রিক অবকাঠামো ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় বেইজিং-ঢাকা অংশীদারিত্বের নতুন অধ্যায় অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি ও মৌলিক পদার্থবিজ্ঞানের পরীক্ষায় থিয়ানকং স্টেশনের নতুন অধ্যায় গভীর প্রক্রিয়াজাতকরণ ও শিল্প-শৃঙ্খল সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যুক্ত করার তাগিদ কানাডায় বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের বড় সুযোগ – ২০২৭ সালে পিআর পাবেন সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাঁদের পরিবার ওষুধের মুঠো থেকে বিশ্বমঞ্চের আয়রনম্যান: লাংকাউইয়ে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের রফিকুল ইসলাম হাই-টেক খাতে ইনসেনটিভ দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত ও রপ্তানিমুখী করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু:প্রথম ফ্লাইটে ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: প্রস্তুতি শেষ করতে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরকে জরুরি নির্দেশ

গভীর প্রক্রিয়াজাতকরণ ও শিল্প-শৃঙ্খল সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যুক্ত করার তাগিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা ও আন্তঃসীমান্ত বাণিজ্য সংযোগের প্রতীক হিসেবে ব্যস্ত কন্টেইনার বন্দরে ভিড়ছে পণ্যবাহী জাহাজ। ছবি: সিএমজি

বাগান থেকে টেবিল পর্যন্ত একটি কলা আসতে কত সময় লাগে? যখন সরবরাহ-ব্যবস্থা খারাপ ছিল, তখন সময় বেশি লাগত। অনেক সময় কলার রঙ হলুদ থেকে কালো হয়ে যেত। জাহাজ শিল্পে কয়েক দশকের অভিজ্ঞতার আলোকে, সিঙ্গাপুরের প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান চাং সং শেং, এশিয়া-প্যাসিফিক সংযোগে তাঁর দেখা অগ্রগতি তুলে ধরতে, একটি কলার রঙ বদলানোর গল্প ব্যবহার করেন। তিনি বলেন, এমনকি ইকুয়েডরের মতো দেশ থেকেও তাজা পণ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক মানুষের টেবিলে সতেজ অবস্থায় পৌঁছে দেওয়া যাচ্ছে আজকাল। ⠀

২০২৬ সালে অনুষ্ঠিত এপেক সিইও শীর্ষসম্মেলনের ‘কানেক্টিভিটির রূপরেখা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ী-প্রতিনিধিরা সরবরাহ-চেইনের স্থিতিস্থাপকতা, মসৃণ লজিস্টিকস এবং আন্তঃসীমান্ত সহযোগিতার বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। ⠀ ২০১৪ সালে ২২তম এপেক অর্থনৈতিক শীর্ষসম্মেলনে ‘এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট’ অনুমোদিত হয়, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি উন্নয়ন অর্জনের জন্য সংযোগের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করে। চলতি বছর চীনের উদ্যোগে এপেক বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের (এবিএসি) কানেক্টিভিটি ওয়ার্কিং গ্রুপ পুনর্গঠিত হয়েছে। সংযোগ ব্যবস্থা হলো এপেক-এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ⠀

চাং বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বিশ্বের শীর্ষ দশটি কন্টেইনার বন্দরের ছয়টিই চীনে অবস্থিত, যা জাহাজ শিল্পের জন্য আরও সুযোগ তৈরি করেছে। মার্কিন ইউপিএস সিইও ক্যারল ডোম বলেন, কোম্পানিটি সাতটি এপেক অর্থনীতিতে বিমান মাল পরিবহন কেন্দ্র স্থাপন করেছে এবং ক্রমাগত আন্তঃআঞ্চলিক লজিস্টিক সংযোগ জোরদার করছে। ⠀

ব্যবসায়ী মহল শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশগ্রহণকারীই নয়, বরং বিশ্বকে সংযুক্তকারী একটি সেতুও বটে। সিআইটিআইসি গ্রুপ কর্পোরেশনের চেয়ারম্যান শি কুওহুয়া, সাধারণ ‘অর্থায়ন’ থেকে ‘বৌদ্ধিক’ ও ‘শিল্প’ একীকরণের মাধ্যমে ব্যাপক ক্ষমতায়নের দিকে উন্নীত হওয়ার প্রস্তাব করেছেন। ⠀ চীনের আন্তর্জাতিক মেলাকেন্দ্র গোষ্ঠীর চেয়ারম্যান লিন শুন চিয়ে বলেন, চেচিয়াং-এর একটি খাদ্য কোম্পানি ব্লকচেইন এক্সপোতে একজন স্প্যানিশ সরঞ্জাম সরবরাহকারীর সাথে মিলিত হয়। বিজনেস কার্ড বিনিময় থেকে শুরু করে যৌথভাবে একটি স্মার্ট ফ্যাক্টরি নির্মাণ এবং অবশেষে তারা একটি জাম্বুরার জুস পণ্য বাজারে আনে। ⠀

আন্তঃসংযোগের গুরুত্ব হলো শিল্প শৃঙ্খলের প্রতিটি ধাপ ও প্রতিটি ব্যক্তিকে উপকৃত করা। চারোয়েন পোকফান্ড গ্রুপের চেয়ারম্যান চি কি ডিম শিল্পে সহযোগিতার কাঠামো সম্পর্কে বলেন, কৃষকরা অংশীদারিত্ব হিসেবে জমি প্রদান করেন, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো মূলধন, সরঞ্জাম ও ব্যবস্থাপনায় বিনিয়োগ করে, যা শুধু কৃষকদের আরও স্থিতিশীল আয়ই দেয় না, বরং ঝুঁকি মোকাবিলার ক্ষমতাও বৃদ্ধি করে। তিনি প্রস্তাব করেন, উভয় দেশের প্রতিষ্ঠানগুলো গভীর প্রক্রিয়াজাতকরণের উন্নয়ন, শিল্প-শৃঙ্খল সম্প্রসারণ এবং আরও বেশি কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর উপকার করার জন্য সহযোগিতা করতে পারে। ⠀

অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে, সংযোগ মানেই হলো মানুষকে একত্রিত করা এবং কেবল পরস্পরকে আস্থার সাথে গ্রহণ করার মাধ্যমেই আমরা যৌথভাবে সমৃদ্ধ হতে পারি। ⠀

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD