শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ফিলিস্তিনিদের প্রতি সংহতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে সংহতি প্রকাশ করছেন অংশগ্রহণকারীরা। ছবি: সিনহুয়া

গত(সোমবার) জাতিসংঘে ‘ফিলিস্তিনিদের প্রতি সংহতির আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ⠀

অভিনন্দনবার্তায় সি উল্লেখ করেন, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন ফিলিস্তিন ইস্যু থেকে সরে না যায়। এ সমস্যার সমাধানের মূল চাবিকাঠি হলো ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের সঠিক পথ অনুসরণ করা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করা। ⠀

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের স্বশাসন’ নীতি অনুসারে পশ্চিম তীরের প্রশাসন এবং গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থনের অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া, গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা। ⠀

সি চিন পিং জোর দিয়ে বলেন, ন্যায়বিচার মানুষের হৃদয়ে স্থান করে আছে এবং তা কখনও অনুপস্থিত থাকতে পারে না। ফিলিস্তিনিদের জাতীয় বৈধ অধিকার পুনরুদ্ধারের প্রতি চীন দৃঢ় সমর্থন জানায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তিকামী ও ন্যায়বিচারে বিশ্বাসী দেশগুলোর সঙ্গে মিলে চীন আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ইস্যুর একটি সার্বিক, ন্যায্য ও স্থায়ী সমাধানে কাজ করতে চায়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ উন্নয়নে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। ⠀

সূত্র: সুবর্ণা-ফয়সল-রুবি, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD