শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। নরওয়েজীয় নোবেল কমিটির কাছে পাঠানো এক যৌথ চিঠিতে তারা বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, যা আন্তর্জাতিক বিবেককে নাড়া দিচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় লক্ষ্যভিত্তিক সহিংসতা, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা এবং বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়নের চিত্র উঠে এসেছে। নারী ও শিশুরা এই সহিংসতার সবচেয়ে বড় ভুক্তভোগী।

মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং এগুলো সংগঠিত ও ধারাবাহিকভাবে সংঘটিত মৌলিক মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত বহন করে। এমন বাস্তবতায় নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, অন্যায়ের মুখে নীরবতা কখনোই নিরপেক্ষতা নয়; বরং এটি একটি নৈতিক অবস্থান, যার গুরুতর পরিণতি রয়েছে। শান্তি সেখানে টিকে থাকতে পারে না, যেখানে ভয় মানুষের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণ করে, এবং যেখানে মৌলিক অধিকার পদ্ধতিগতভাবে লঙ্ঘিত হয়, সেখানে নিরপেক্ষতার দাবি গ্রহণযোগ্য নয়।

নোবেল শান্তি পুরস্কারের নৈতিক মর্যাদা রক্ষায় নরওয়েজীয় নোবেল কমিটি ও নোবেল ফাউন্ডেশনের প্রতি স্বচ্ছতা, নৈতিক স্পষ্টতা এবং মানবিক দুর্ভোগের মুখে সাহসী অবস্থান গ্রহণের আহ্বান জানান স্বাক্ষরকারীরা।

চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন:
– রেভারেন্ড ড. রবার্ট বি. ল্যান্সিয়া, সাবেক আইনপ্রণেতা, রোড আইল্যান্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভস, যুক্তরাষ্ট্র
– পাওলো কাসাকা, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম
– ক্রিস ব্ল্যাকবার্ন, যোগাযোগ পরিচালক, ইউরোপীয় বাংলাদেশ ফোরাম, যুক্তরাজ্য
– অ্যালান রাইডস, পরিচালক, ওয়েস্ট লন্ডন চেম্বার অব কমার্স, যুক্তরাজ্য
– নাটালিয়া সিনিয়ায়েভা, প্রতিনিধি, “নেভার এগেইন” অ্যাসোসিয়েশন, পোল্যান্ড
– শার্লট জ্যাকমার্ট, সিনিয়র সম্পাদক, শুইজার রেডিও উন্ড ফের্নজেন (এসআরএফ), সুইজারল্যান্ড
– প্রিয়জিৎ দেবসরকার, প্রধান সম্পাদক, ব্রিজ বাংলা ফাউন্ডেশন, যুক্তরাজ্য
– অধ্যাপক ড. মো. হাবিবে মিল্লাত, সভাপতি, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স, কানাডা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD