শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

৭৬তম আন্তর্জাতিক ফ্রাংকফোর্ট বইমেলা-২০২৪

ফাতেমা রহমান রুমা,ফ্রাংকফোর্ট,জার্মানি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

চলতি মাসের ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া জার্মানির ফ্রাংকফোর্ট অনুষ্ঠিত ৭৬তম ‘ফ্রাংকফোর্ট বইমেলায়’ বাংলাদেশ সম্মানের সাথে অংশগ্রহণ করেছে। পৃথিবীর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য ও গ্রন্থমেলা অনুষ্ঠানগুলোর মধ্যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা অন্যতম।

এই বছর গ্রন্থমেলায় ১শতটি’রও বেশি দেশ থেকে পেশাদার, লেখক, প্রকাশক এবং সাহিত্য উৎসাহীসহ প্রায় ২ লক্ষ্য ৮০ হাজার দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে, এবার সম্মানিত অতিথি দেশ হিসেবে থাকবে ইতালি। গ্রন্থমেলায় তরুণ, প্রাপ্তবয়স্ক ও শিশু সাহিত্য ও প্রকাশনার উপর বিশেষ দৃষ্টি রয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশে থেকে অংশগ্রহণ করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। মেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন বার্লিনে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স জনাব কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিসেস আফসানা বেগম এবং প্রথম আলোর কবি, অনুবাদক ও সিনিয়র সম্পাদক জনাব সাজ্জাদ শরীফ। বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো.গোলাম রাব্বি, এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশে অংশগ্রহণ নিশ্চিত করতে মেলা কর্তৃপক্ষের (মেসে ফ্রাঙ্কফুর্ট) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

ফ্রাংকফোর্ট বইমেলা বাংলাদেশের উপস্থিতি দেশের ইতিহাস, সাহিত্য-ঐতিহ্যের সমৃদ্ধি প্রচার এবং সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে আন্ত- সাংস্কৃতিক সংলাপ উৎসাহিত করার অন্যতম প্রকাশ।

বাংলাদেশের স্টলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পরিচয় তুলে ধরে এ ধরণের গ্রন্থ রয়েছে। বই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক প্রকাশনা সংস্থার সাথে দেশের সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদের সাহিত্যের পরিচয় ফুটে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD