শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

লিসবনের”স্টার কাবাব” দিচ্ছে মাত্র এক ইউরোতে সুস্বাদু হালাল কাবাব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
লিসবনে জনপ্রিয় হয়ে উঠেছে ১ ইউরো তে বিশেষ হালাল কাবাব

লিসবন (পর্তুগাল)থেকে মোঃ রাসেল আহম্মেদ।।লিসবন সহ ইউরোপের বিভিন্ন শহর যখন ব্যয় বহুল শহরের তকমা পাচ্ছে এবং খাবার দাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম নাগালের বাইরে চলে যাচ্ছে সেই সময়ে বাংলাদেশী এক প্রবাসী উদ্যোক্তা গড়ে তুলেছেন ১ ইউরোর হালাল কাবাব শপ।

সকাল দুপুর কিংবা রাতে বাংলাদেশী কমিউনিটির মানুষ সহ স্থানীয় মানুষজন এবং বিপুল সংখ্যক পর্যটক এখানে ভিড় জমায় এই লোভনীয় অফারের জন্য। ইতিমধ্যে এই উদ্যোগ ভাল সারা ফেলেছে গ্রহকদের মধ্যে।
স্টার কাবাব’র এই আকষর্ণীয় এবং সুস্বাদু কাবাবের পাশাপাশি রয়েছে হালাল গ্রিল চিকেন, দোরাদা ফিস, তান্ডুরী চিকেন এবং নান রুটি সহ বিপুল পরিমাণ আকষর্ণীয় মেনু।

বাংলাদেশী অভিবাসী অধ্যুষিত এলাকার খুব নিকটে আরোইশ মেট্রো থেকে মাত্র দুই মিনিট হাটার দুরত্বে রুয়া মোরাইশ সোরেশ – ৮৫ ( Rua Morais Soares – 85, 1900-342 ) লিসবন এ রেস্টুরেন্ট টি অবস্থিত।
এবিষয়ে কথা হয় স্টার কাবাব’র উদ্যোক্তা মোহাম্মদ ফারুকের সাথে। তিনি জানান এমন ব্যতিক্রমী উদ্যোগের পেছনের কথা। লিসবন বর্তমানে একটি কাবাব ৪/৫ ইউরো এবং মেনুসহ নিলে ৭/৮ এর মত হয়ে যায়। ফলে অনেক কাস্টমার ইচ্ছে থাকার সত্বেও তা কিনতে পারছে না।

তিনি আরো জানান, আমার চিন্তা ছিল বিক্রি বেশী করে লাভ কম করা এবং তা আরম্ভ করার পর আজ সবকিছু পরিকল্পনা মত চলছে। এমন ব্যতিক্রম আয়োজন করতে পেরে একজন বাংলাদেশী হিসেবে ভাল লাগছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং স্কুল কলেজ এর শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ১ ইউরো এর বিশেষ কাবাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD