নিজস্ব প্রতিবেদকঃ বিপুল উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে বরণ করা হলো, বাংলাদেশি খ্রিস্টান (ক্যাথলিক) সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু ঢাকা মহাধর্ম প্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ মহাদয়কে। তার আগমন উপলক্ষ্যে Bangladeshi Probashi Christian Association,Toulouse-FRANCE এক প্রীতিভোজের আয়োজন করে।
সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তার মালিকানাধীন রেষ্টুরেন্ট, রাজস্থান ভিলায় অনুষ্ঠিত এই বিশেষ প্রীতিভোজে সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় সম্মানীত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুরে খাবারের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মান্যবর রেভা: বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের অগ্রজ লিওনার্ড কোড়াইয়া, স্পেন থেকে আগত দিপক রোজারিও।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ মহাদয়কে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মার্ক রায় সংগঠনের পক্ষে ভালোবাসা ও শুভেচ্ছামূলক উপহার হস্তান্তর করেন। ক্যান্টন এইচ কস্তা ও তার পরিবার থেকেও তাকে ভালোবাসা ও শুভেচ্ছামূলক উপহার হস্তান্তর করা হয়।
তুষার সি কস্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম্ বুলবুল গমেজ, ক্যান্টন কস্তা, পংকজ কস্তা, নিকোলাস পিউরীফিকেশন সহ অন্যরা। বক্তারা বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের মঙ্গল ও ভ্রাতৃত্ব বন্ধনকে আরো দৃঢ় করার জন্য এই ধরনের আয়োজন ও অনুষ্ঠানের প্রতি সকলের দৃষ্টি আকর্ষন করেন।
একদিনের এই সংক্ষিপ্ত সফরে ২১ জানুয়ারি, সোমবার ,স্থানীয় সময় বিকেল ৪ ঘটিকায় ” NOTRE DAME DE TAUR” গির্জায় তুলুজ শহরে বসবাসরত সকল খ্রিস্টান ভাই ও বোনদের মাঝে “বিশপ” খ্রিস্টযাগ (বাংলা মিশা) উৎসর্গ করেন। পরিশেষে মান্যবর রেভা: বিশপ কে মানপত্র প্রদান এবং বয়োজেষ্ঠদের মধ্যে নিপু জেরম গমেজ ও যোসেফ ডি কস্তা এর শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বাংলা খ্রিস্টযাগ এর সমাপ্তি ঘোষনা করা হয়।