জার্মানবাংলা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাত ৮টায় দুবাই পার্ল সিটি হোটেল হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম ও মুহাম্মদ নাজমুল হকের যৌথ সঞ্চলনায় দু’দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
প্রবাসে পেশাজীবী সংগঠনের বৃহৎ এ আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সহ-সাধারণ সম্পাদক মোদাচ্ছের শাহ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের শুভেচ্ছা বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বাণী পাঠ করে শুনান তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল।
প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের নব নির্বাচিত সহসভাপতি, বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা সম্পাদক কলিম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারাং। শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ন সম্পাদক কামরুল হাসান জনি।
প্রধান অতিথি আজিজুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলো। জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আমরা আপনাদের সঙ্গে আছি। দেশের সার্বিক উন্নয়নে প্রেসক্লাবের অগ্রণী ভূমিকা পালনের আহবান থাকবে এই কামনা করছি।’
প্রধান আলোচক কলিম সরওয়ার তার বক্তব্যে বলেন, ‘দশ বারো বছর পূর্বে দেশের সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতা ছিল যা আজ নেই। বাংলাদেশের গণমাধ্যম এখন স্বাধীন। স্বাধীন গণমাধ্যমের ক্ষেত্রে বিশ্বে অন্যতম দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। আজ দেশের সাংবাদিকরা সরকারের ত্রুটিবিচ্যুতি নিয়ে সরাসরি সমালোচনা করতে পারে। অসঙ্গতি চোখে পড়লেই কোনোরকম ভয়ভীতি ছাড়াই সংবাদ প্রকাশ করতে পারে। সাংবাদিকতার এমন একটি সোনালি সময়ে আরব আমিরাতে প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় দেশ ও প্রবাসের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’
এতে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি ও বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। সিনিয়র সহ সভাপতি সিরাজুল হকের সম্পাদনায় ও যুগ্ন সম্পাদক কামরুল হাসান জনির সহ সম্পাদনায় ‘প্রদীপ্তি’ নামের ম্যাগাজিন মোড়ক উন্মোচন করেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা সম্পাদক কলিম সরওয়ার।
অনুষ্ঠানে আমিরাতে সেরা প্রবাসী পুরুষ ও মহিলা অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, বাবু অদুল কান্তি চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও সোহরাব হোসেন, কাজী গুলশান আরা, মেহেরুন নেছা দীপা, শেফালী আক্তর আখীঁ ও হাসিনা আক্তার।
আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, ক্লোজআপ তারকা শেফালি সারগাম ও রানা খান। এছাড়াও আমিরাত প্রবাসী সাংস্কৃতিক কর্মীদেরও নিজস্ব পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক (মাই টিভি), সহ-সভাপতি রফিক উল্লাহ (যমুনা টিভি), সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক কামরুল হাসান জনি (নিউজ২৪), সহ-সম্পাদক মোদ্দাসের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ (বাংলা এক্সপ্রেস), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহিন (আওয়াজ বিডি), অর্থ সম্পাদক মহিউল করিম আশিক (এনটিভি), সহ-অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন রণি (৭১ বাংলা ), দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল (সি প্লাস), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ জাহান (কক্সবাজার আলো), সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ (সি প্লাস), আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম (বাংলা এক্সপ্রেস), সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল (নোয়াখালি টিভি), ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন (চ্যানেল এস), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল (নতুন ফেনী), নির্বাহী সদস্য খুরশেদ আলম (বাংলা এক্সপ্রেস), নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান চৌধুরী (সিএনএন বাংলা) নির্বাহী সদস্য বশিরুজ্জামান (দেশের নিউজ), সদস্য শামসুল হক,মোহাম্মদ ইলিয়াস,নাজিম উদ্দীন ফুরকান, মোহাম্মদ জাহিদ হোসেন, সুজন গোল্ডেন হানিফ, মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক, সামজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন