শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

লিসবনে বাংলাদেশিদের উদ্যোগে পর্তুগিজ ভাষাশিক্ষা কোর্স উদ্বোধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল): পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমী (PMAA) এর উদ্যোগে পর্তুগিজ ভাষা, সংস্কৃতি ও ইতিহাস শিক্ষা কোর্স শুরুর প্রকৃিয়া সম্পূর্ণ হয়েছে। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা, তাদের নিজস্ব ক্যম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক রাসেল আহম্মেদ এর সঞ্চালনায় এবং মোঃ সম্রাট এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের দ্বিতীয় সচিব জনাব হাসান আবদুল্লাহ তহিদ, দূতাবাসের প্রাশাসনিক কমকর্তা সামিউল হক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, কবি কামাল, শাহিন সায়ীদ, মোঃ ইকবাল ভূঁইয়া, শাহাদাৎ হোসেন, মোঃ রাসেল, লিটন কাদেরী, মনজুরুল হোসেন জিন্নাহ, আশরাফুল ইসলাম হাসিব , নজরুল ইসলাম সুমন, মোঃ শাহজাহান, জাহিদ কায়সার, মোহাম্মদ সাত্তার প্রমুখ।

উল্লেখ আগামী ১৪ জানুয়ারী ২০১৯ তারিখ থেকে এই কোর্স আরম্ভ হবে যেখানে লেভেল এ ১ এবং এ ২ সমমানের সার্টিফিকেট প্রদান করা হবে।

উক্ত কোর্সটি পর্তুগাল সরকার কর্তৃক অনুমোদিত এবং পর্তুগিজ পাসপোর্ট বা নাগরিকত্ব লাভের জন্য প্রযোজ্য ও অপরিহার্য। কোর্সের সময়কাল – ১৫০ ঘন্টা বা ৬/৭ সপ্তাহ দীর্ঘ হবে।

এর উদ্যোক্তা বলেন, এই ভাষা সাটির্ফিকেট কোর্সটি সকলের জন্য বাধ্যতামূলক। পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের পূর্ব শর্ত হলো এই বিশেষ সাটির্ফিকেট। আগে যা অত্যন্ত সময় সাপেক্ষে এবং জটিলতা পূর্ণ ছিল। কারন বছরে মাত্র একটি বা দুটি কোর্স সরকারি ভাবে করানো হতো।

কিন্তু এখন থেকে অত্যন্ত সল্প সময়ে এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবে বাংলাদেশী সহ বিশ্বের সকল দেশের অভিবাসন প্রত্যাশীরা। প্রতি মাসে ভিন্ন ভিন্ন সময় অনুযায়ী শিক্ষার্থীরা তাদের কোর্সটি সম্পূর্ণ করতে পারবে।

বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি আমাদের কমিউনিটির সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবে বিদেশের মাটিতে। কেননা এটির ফলে এখন থেকে যেকোন দেশের অভিবাসীরা পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সটি সহজে সম্পূর্ন করতে পারবে। বাংলাদেশ দূতাবাস লিসবন সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এর উদ্যোক্তাদেরকে। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD