শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল:
বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগাল কতৃক ৪৭ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দূতাবাসের প্রাশাসনিক ভবনে।
রবিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান ও দোয়া মাহফিল আরম্ভ হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলাদেশ দূতাবাস, লিসবনের কনসুলার মো নুর উদ্দিন।
এরপর নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে এবং উপস্থিত সকলে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে।
মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত বার্তা পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আবদুল্লাহ তহিদ। প্রধানমন্ত্রীর প্রদত্ত বার্তা পড়ে শোনান দূতাবাসের প্রশাসনিক কর্মকর্ত্যা সামিউল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কতৃক প্রদত্ত বার্তা পাঠ করেন সাহাবুদ্দিন।
মান্যবর রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও হাসান আবদুল্লাহ তহিদের সঞ্চালনায় উক্ত শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জনাব আবুল বাশার বাদশা, সিনিয়র সহ সভাপতি জনাব শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, সাংবাদিক নায়িম হাসান পাভেল সহ আরো অনেকে।

এছাড়া আরো বক্তব্য রাখেন জনাব রানা তসলিম উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব ও কাউন্সিলর সান্তা মারিয়া ম্যায়র, লিসবন, পর্তুগাল এবং উপস্থিত ছিলেন পর্তুগালের বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল ব্যক্তিবর্গ।

জনাব রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশ স্বাধীনে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের কথা স্মরন করেন। যে লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল আজ তার দ্বারপ্রান্তে দাড়িয়ে আছে বাংলাদেশ। একটি সুখী, সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন দূতাবাসের কনসুলার মো নুর উদ্দিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD