শিরোনাম :
বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি; সুস্থ জাতি গঠনে তৃণমূলের খেলার মাঠ সংরক্ষণের তাগিদ ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি

নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

কমরেড খোন্দকার :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশনে (ইপিবিএ)সভাপতি শাহনুর খান ও সাধারন সম্পাদক ইন্জি: ওসমান হোসেন মনির।

ইপিবিএ’র সভাপতি ও সাধারন সম্পাদক এক বক্তব্যে বলেন, প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে প্রেরনের আমাদের দীর্ঘ দিনের দাবি।সেই সাথে প্রবাসীদের ভোটাধিকার,প্রবাসীদের নিরাপত্তা এবং প্রবাসীদের দেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের নিশ্চয়তার বিষয় গুলো নির্বাচনী ইশতেহারে তুলে ধরার আহবান জানান।তারা আরো বলেন,বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন এক কোটির অধিক বাংলাদেশী কর্মী। জীবিকার প্রয়োজনে এসব কর্মী দূর প্রবাসে পড়ে রয়েছেন পরিবারে স্বচ্ছলতা আনয়নের জন্য। মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে করছে সমৃদ্ধ।

বাংলাদেশের সমৃদ্ধির জন্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য অথচ প্রবাসীরা দেশে গেলে হয়রানির শিকার হন,তাঁদের কাছে চাঁদা দাবি করা হয়। কোনো কাজের জন্য কোনো অফিসে গেলে টাকা চাওয়া হয়। তাদের সম্পদ বেদখল হয়ে যায়।তারা আরো বলেন,প্রবাসীদের নাগরিক অধিকার ক্ষুণ্ন হলে বাংলাদেশের চরম ক্ষতি হবে। দেশে তাদের সম্পদ, স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হলে তাঁদের সন্তানেরা বাংলাদেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ ও বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাবে।তাই যে সরকারই ক্ষমতায় আসুক প্রবাসীদের এসব সমস্যা গুলো সমাধানের জোর দাবী জানান ইপিবিএ’র নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD