জার্মানবাংলা রিপোর্ট: হাজারো ব্যস্ততার মাঝে প্রথম কলেই যাকে পাওয়া এবং সদা সর্বদাই থাকেন হাসোজ্জ্বল। ক্লান্তিকর পরিশ্রমে মানুষের সেবায় নিয়োজিত থেকে সৃষ্টিকর্তাকে পেতে দিন রাত যিনি মানুষের মাঝে ডুবে থেকে প্রবাসের সুখ-দুখের সংবাদ তুলে ধরে আলোচনায় শীর্ষে ও মানুষের হৃদয়ে আকাশচুম্বী ভালোবাসায় নিজেকে অংকৃত করেছেন সে আমার বড় ভাই বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মুহাম্মদ আলী আপন। বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার একটি মুসলিম পরিবারের সন্তান।
আমি দেখেছি আইনগত জটিলতা, অবৈধ ভাবে বসবাস, চিকিৎসা বাবদ হাসপাতালের বিল এছাড়াও বিভিন্ন সমস্যা থাকায় মালয়েশিয়ায় অনেক মা বাবার সন্তান দেশে আসতে পারতো না। তারই সুন্দর প্রতিবেদনের ভিত্তিতে মালয়েশিয়া বসবাস করা প্রবাসীসহ বাংলাদেশ হাইকমিশনের নজরে আসে এবং এই প্রেক্ষিতে আসহায় প্রবাসী বাংলাদেশীরা পেয়েছেন সুন্দর সমাধান যেমন:- পাবনার মতিয়ার, বগুড়ার আরিফ, টাংগাইলের জাহাঙ্গীর, গোপালগঞ্জর একটা মেয়ে, নোয়াখালীর ইয়াসিন আরাফাত, ফরিদপুরের তানভীর সহ অনেকের পাশেই দাড়িয়েছে নিজে দেশে লাশ বহন করে সংবাদ তুলে ধরায় আমরা পেয়েছি হারানো ভাইকে।নির্যাতিতা বোনকে, প্রিয় বাবাকে আমাদের কোলে।
কৃতজ্ঞতা জানাতে আজ কৃপণতা করবো না হয়তো ভাইয়ার ঋণ আজ শোধ করতে পারবো না। তবুই বলে রাখি আপনার কর্মজীবনে সফলতা কামনা করার পাশাপাশি মসজিদ মন্দির গীর্জা উপসালয়ে যেভাবে সবাই আপনার জন্য প্রার্থনা করছে। এই প্রার্থনা চিরজীবি হোক এই প্রত্যাশা করছি। আপনাকে দেখে আজ আমি বুজতে শিখেছি আমি একজন সফল অভিভাবক পেয়েছি। আপনি আমাদের মাঝে সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। পরিশেষে আমি বাংলা টিভির সকল পরিবারকেও ধন্যবাদ জানাই।
শুভ কামনায় আপনার স্নেহতুল ছোট ভাই সাংবাদিক সুজন। জয় হোক আগামীর পথচলা।