নাইম আবদুল্লাহঃ স্থানীয় সময় আগামী ৩১ মার্চ (রবিবার) সন্ধ্যা ৭টায় অস্ট্রেলিয়া কেন্দ্রিক নির্মাণ প্রতিষ্ঠান বাসভূমি “হাত বাড়ালেই বন্ধু” শিরোনামে একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাসভূমি সূত্রে জানা গেছে, বন্ধু বিষয়ক স্মৃতিচারণ, গান, কবিতা, নাচ ও বিশেষ গীতি আলেখ্য দিয়ে মূল অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
সিডনিতে কোন সাংস্কৃতিক সংগঠনের বন্ধু বিষয়ক এটিই প্রথম কোন বিষয়ভিত্তিক অনুষ্ঠান বলে আয়োজকরা দাবি করেন। তারা জানান, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে বাসভূমির আয়োজন অতীতে বহুল প্রশংসিত হয়েছে।
আয়োজক কমিটি জানিয়েছে, এই অনুষ্ঠানের প্রবেশমূল্য রাখা হয়েছে দশ ডলার। অনুষ্ঠান বিষয়ক যে কোন তথ্যের জন্য আকিদুল ইসলাম, মোবাইল: ০৪৭৮ ৬৮৩ ৮৫০ এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
গত একযুগেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া কেন্দ্রিক নির্মাণ প্রতিষ্ঠান বাসভূমি ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক ও প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করছে। পাশপাশি প্রতিষ্ঠানটি প্রবাসে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য প্রসারে কাজ করছে।