শিরোনাম :
সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি; সুস্থ জাতি গঠনে তৃণমূলের খেলার মাঠ সংরক্ষণের তাগিদ ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা

সিডনিতে বাকৃবিয়ানদের বাংলা নববর্ষ উদযাপিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মে, ২০১৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বাংলা বর্ষরবণ

নাইম আবদুল্লাহ,সিডনি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া মিন্টুস্থ ১০৫ ঈগল ভিউ রোডের খামার বাড়িতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বর্ষবরন অনুষ্ঠানে দর্শকদের ভীড়

সংগঠনের সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে এবং ডঃ মলয় বিশ্বাসের প্রানবন্ত সঞ্চালনায় বৈশাখ বরণের কবিতা ও গান দিয়ে অনুষ্ঠান শুরুর পর সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সহ সাধারণ সম্পাদিকা নুরুন জাহান সুস্মিতা যৌথভাবে কবিতা আবৃতি করেন।

বাংলা বর্ষ বরনের এই অনুষ্ঠানে হাসি-আনন্দ, গান,কবিতা এবং স্মৃতিচারন করেন নিউ ক্যাসেল, ক্যানবেরা ও মেলবোর্ন থেকে আগত প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ।

মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়

দুপুরে খাসির রেজালা, মুগ ডাল পোলাও এর সাথে ছিল পান্তা ভাত, রকমারি ভর্তা, পান্তা ইলিশ, রকমারি ভর্তা, দেশী পিঠা সহ ছিল বিভিন্ন মুখরোচক খাবার। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান ও স্মৃতিচারন।

ভোজের পর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান ও স্মৃতিচারন

দূর দুরান্ত থেকে আসা সকল কৃষিবিদের সময়ের অভাবে পরিচয় করিয়ে দিতে না পারায় আয়োজক কমিটির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন দুঃখ প্রকাশ করে সবাইকে বাংলা বর্ষ বরণের এই অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল ও সাফল্য মণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD