শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ফিলিস্তিনে সহিংসতা বন্ধে ট্রাম্পের পরিকল্পনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১ দফা সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনিসহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উইটকফ জানিয়েছেন, বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে আরব নেতাদের সামনে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২১ দফা পরিকল্পনাটি উপস্থাপন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা মনে করি এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে একদিকে গাজায় সহিংসতা-হত্যা বন্ধ হবে, অন্যদিকে ইসরায়েল এবং এর প্রতিবেশীদের উদ্বেগ কমবে। এমনকি আমি নিজে এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা যে কোনও ধরনের অগ্রগতি ঘোষণা করতে পারব।

ট্রাম্পের ২১ দফা পরিকল্পনার কয়েকটি দফা ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন: গাজায় হামাসের হাতে বন্দি সব জিম্মির অনতিবিলম্বে মুক্তি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। সূত্র: সিএনএন, এক্সিওস, আনাদোলু এজেন্সি, ফ্রান্স২৪.

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD