শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পর্তুগাল আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি:
পর্তুগাল আওয়ামীলীগের উদ্যোগে, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে, লিসবনের ‘রেই দি ইন্ডিয়া’ রেস্টুরেন্টে মঙ্গলবার স্থানীয় সময় রাতে, এক আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
আবুল বাশার বাদশার সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের বলিষ্ঠ ও সুশৃঙ্খল পরিচালনায় সভার শুরুতে জাতীয় সংগীত, পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়।

এরপরে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার শুভ সূচনা হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রনি হোসাইন এছাড়া আরো বক্তব্য রাখেন আ’লীগের সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন, কবি মোরশেদ কমল, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রিপন, নজরুল ইসলাম সুমন, ম্যাক্সে আলম, আখতারুজ্জামান, আলা উদ্দিন, দীন মোহাম্মদ রাজন প্রমুখ।
আলোচনায় বক্তরা জাতীর জনক বঙ্গবন্ধু সহ নিহত বাংলার শ্রেষ্ঠ বীর সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অাসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জোরালো ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সুখী  সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য নৌকা মার্কায় ভোট চান।

এছাড়াও বক্তরা দেশে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
উক্ত বিজয় উৎসবে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ও পর্তুগাল আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব লিহাজ উদ্দিন, মুহাম্মদ শাহাজান, মোরশেদ কামাল, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, আবু হেনা চৌধুরী, ইকবাল চৌধুরী, মোঃ আলী হোসেন, রাসেল চৌধুরী, সোহেব ভূঁইয়া, জাহিদ কাইছার, আশরাফুল আলম, জিয়া উদ্দীন, জহুর-উল-হক, মিন্টু কুমার, ফজলুল হক খান, তানভীর আলম, জোবায়ের হোসেন, মানিক, আরিফ, মোঃ শাহিন , নাঈম, কোরাইশি প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD