শিরোনাম :
দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি; সুস্থ জাতি গঠনে তৃণমূলের খেলার মাঠ সংরক্ষণের তাগিদ ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা

তুলুজে বাংলা নববর্ষ উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
তুলুজে বাংলা বর্ষবরণ

মার্ক রায়,তুলুজ(ফ্রান্স) প্রতিনিধি:প্রায় এক দশকের কাছাকাছি সময় ধরে তুলুজ শহরে বাঙালি কমিউনিটির সম্মানিত ব্যক্তি জাহাঙ্গীর হোসেন কর্তৃক পরিচালিত হয়ে আসছে”ভর্তা মেলা” অনুষ্ঠানটি । চলতি বছর এই ভর্তা মেলা অনুষ্ঠানটি সার্বজনীন বিজয় উৎসব বৈশাখের সাথে মিলেমিশে এক নতুন আনন্দধারা এবং উচ্ছলতার জন্ম নিয়েছে ,ফ্রান্সের তুলুজ শহরের বাঙ্গালীদের মধ্যে।

সাজিয়ে রাখা হয়েছে নানান রকমের ভর্তা।ছবি-মার্ক রায়

বিদায় ১৪২৫- স্বাগত ১৪২৬ ,নতুন বছরকে স্বাগত জানাতে তাই তো সকাল থেকেই বিভিন্ন বয়সের শিশু,নারী পুরুষরা বাংলার ঐতিহ্যকে ধারণ করে, রং বেরঙের পোশাক পরে হাজির হয়েছিল স্থানীয় একটি হোটেলের হলরুমে। যেখানে থরে থরে সাজানো ছিল হরেক রকম ভর্তা এবং বৈশাখী ইলিশ। নির্ধারিত সময়ে তুলুজ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি তথা অল ইউরোপিয়ান বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের সহ সভাপতি -জনাব ফখরুল আকম সেলিম , সংগঠনের সহ-সভাপতি এবং বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন এর মাননীয় সভাপতি-জোসেফ ডি কস্তা , সম্মানিত সাধারণ সম্পাদক এবং ভর্তা মেলার আয়োজক -জাহাঙ্গীর হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ফিতা কেটে ভর্তামেলার উদ্বোধন করেন। অতঃপর পরস্পর শুভেচ্ছা বিনিময় ,রং বেরঙের বাহারি পোশাক, বাচ্চাদের দুরন্ত ছোটাছুটি, সকলের খুনসুটিতে মনে হচ্ছিল এ যেন একখণ্ড বাংলাদেশ।

দুপুরে আহার করছেন তুলুজে বাঙালি প্রবাসীরা,ছবি-মার্ক রায়

দুপুরের আহার পর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং প্রবাস মেলা পত্রিকার তুলুস ফ্রান্স প্রতিনিধি -মার্ক রায়ের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে,বক্তব্য রাখেন ভর্তা মেলার আয়োজক এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ,উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মোতালেব হোসেন, সহ-সভাপতি জোসেফ ডি কস্তা, কোষাধক্ষ্য তাজিম উদ্দিন খোকন, সভাপতি ফখরুল আখম সেলিম সহ অন্যান্যরা।বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে করা উচিত।

ভর্তা মালারে অনুষ্ঠানটি শেষ করে বৈশাখ কে স্বাগত জানাতে উপস্থিত সকলেই হাজির হন পূর্বনির্ধারিত নির্দিষ্ট পার্কে।

সাংস্কৃতি অনুষ্ঠান।ছবি- মার্ক রায়

বৈশাখ কে স্বাগত জানাতে সমবেত কন্ঠে “এসো হে বৈশাখ এসো এসো “-গানটি মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আনন্দঘন এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী মিসেস রাখি, মেহেদী হাসান স্বপন, শ্রীবাস দেবনাথ সহ অন্যান্যরা। উল্লেখ্য যে স্থানীয় ভাবীদের দ্বারা তৈরিকৃত বিভিন্ন অঞ্চলে পিঠা ছিল বৈশাখী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ। অতঃপর সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরি অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশেষ করে ধন্যবাদ জানান স্থানীয় সাংবাদিক হোসেন মিশুক সোহেল, মার্ক রায়, এবং স্থানীয় কবি রেমন্ড ডি কস্তাকে। তিনি উল্লেখ করেন সকালের আন্তরিকতা এবং সহযোগিতা থাকলে আমরা এমনি আরও অনেক বেশি বেশি প্রোগ্রাম করতে পারব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD