শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

ঝিনাইদহে ওরাল স্যালাইন ফ্যাক্টরী নির্মাণ হলেও উদ্যোগ নেই চালুর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

ঝিনাইদহ থেকে রামিম হাসান: নির্মাণের পাঁচ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ঝিনাইদহে ওরাল স্যালাইন ফ্যাক্টরী। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ তেমনি অযত্ন আর অবহেলায় ঝোপঝাড় আর আবর্জনার স্তুপে পরিণত হয়েছে ওরাল স্যালাইন ফ্যাক্টরীটি । নষ্ট হয়ে হচ্ছে নির্মাণাধীন ভবনের বিভিন্ন যন্ত্রাংশ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন অফিস জানা যায়, শহরের মদনমোহনপাড়ায় নির্মাণ করা হয় ওরাল স্যালাইন ফ্যাক্টরী। ঝিনাইদহ অঞ্চলের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্যালাইনের চাহিদা পূরণে ৯৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যায়ে ২০১২ সালে এটির কাজ শুরু হয়। ২০১৩ সালের অক্টোবর মাসে ফ্যাক্টরীটির উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, চালু না হওয়ায় ফ্যাক্টরীটি যেমন নষ্ট হচ্ছে তেমনি রাতে বখাটেদের ও নেশাখোরদের আড্ডা স্থানে পরিণত হয়েছে এলাকাটি। তাই অতিদ্রুতই যেন প্রতিষ্ঠানটি চালুর ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি আবু তাহের জানান, পানি শূন্যতাপূরণ কিংবা ডায়রিয়া রোগে নিতান্তই প্রয়োজন ওরাল স্যালাইন। ভিতরে বিদ্যুতের তার, ফ্যান লাইটের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ সংযোগের অভাবে সেগুলোও নষ্ট হতে চলেছে। এমন অবস্থায় পড়ে থাকলেও ফ্যাক্টরীটি চালু করতে নেই স্বাস্থ্য বিভাগের কোন উদ্যোগ । জনস্বাস্থ্যের কথা ভেবেই যদি ফ্যাক্টরীটি তৈরি হয় তাহলে কেন চালু হচ্ছে না।

কথা হয় রহমান মণ্ডলের সাথে। তিনি জানান, সেই শুরু থেকেই অযত্ন, অবহেলায় পড়ে আছে স্যালাইন ফ্যাক্টরী। ভবনের চারপাশে ভরে গেছে ঝোপ-ঝাড়ে, ভেতর ও বিভিন্ন কক্ষে সৃষ্টি হয়েছে ময়লা-আবর্জনার স্তুপ। ভেঙে যাচ্ছে দরজা-জানালা। আমরা স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা জানান, লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না। যদি সরকার পদ সৃজন করে লোকবল নিয়োগ দেয় তাহলে দ্রুতই প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD