শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জঙ্গী রাজাকারদের বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার কোন এখতিয়ার নেই:আমিনুল ইসলাম

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

২৪শে অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফ্রুট শহরে বাংলাদেশ ও জার্মান ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, প্রবাসী স্বাধীনতার স্বপক্ষ শক্তির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দের উপস্থিতিতে বর্তমান জঙ্গী-রাজাকার সমন্বয়ক সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

টেলি যোগাযোগের মাধ্যমে প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে ছাত্রলীগকে কোনদিন নিষিদ্ধ করার কোন অধিকার জঙ্গী সরকার তো দূরের কথা কারও কোন অধিকার নাই। ৭৫ বছরের এই সংগঠন পৃথিবীর বৃহত্তম একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ সৃ্ষ্টির আগে এবং পরে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এই সংগঠনের ভূমিকা ছিল সবার শীর্ষে।

বাংলাদেশের ইতিহাস আর ছাত্রলীগের ইতিহাস অতপ্রোতভাবে জড়িত। জনাব আমিনুল ইসলাম দেশ-বিদেশে সকল ছাত্রলীগ নেতা- কর্মীকে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলার মানুষ সুখের সন্ধান পাবেন বলে আশা প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা নিউ মডেল ডিগ্রী কলেজের সাবেক ভি পি জাহিদুল ইসলাম পুলক, বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মণি, কামরুল আহসান সেলিম, আওয়ামী নেতা হাফিজুর রহমান আলম, নজরুল ইসলাম খালেদ,আবু জাহিদ বিপ্লব,আমানুল্লাহ ইসলাম, শিহাবুদ্দিন শিহাব, মহিবুর রহমান সম্রাট, আশরাফুল হোসেইন টিপু,সাইদ আমজাদ,মো.সোহেল,মো. জালাল, ইমন,নইমসহ আরও অনেকে।

আওয়ামী আদর্শের সকল বক্তারাই বলেন, এই জুলুম নির্যাতন থেকে দেশবাসীকে রক্ষা করতে পারে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা। আগামীতে আরও শক্তিশালী প্রতিবাদের মাধ্যমে ইউনুস সরকারকে বিদায় দেওয়া হবে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD