শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: কুয়েতের লেসকো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি বিক্ষুব্ধ শ্রমিকরা দেশটির বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় দূতাবাসের কাউন্সিলরসহ আহত হয়েছেন চারজন।

শুক্রবার আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরব টাইমস পত্রিকা জানায়, কুয়েতের বাংলাদেশি কয়েকশ শ্রমিক বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বকেয়া বেতনের দাবিতে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে একদল শ্রমিক কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ঢুকে ভাঙচুর চালায়।

কুয়েতের লেসকো কোম্পানিতে প্রায় তিনশ বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। তবে তিন মাস ধরে তারা বেতন পাচ্ছিলেন না। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সমাবেশ থেকেই দূতাবাসে হামলা চালায়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, শ্রমিকরা দূতাবাসে এলে তাদের আশ্বস্ত করা হয়, ওই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এ সমস্যার সমাধান করা হবে। তবে শ্রমিকরা তা না শুনেই বাংলাদেশ দূতাবাস ভাঙচুর করেছে।

এদিকে কুয়েত দূতাবাস ভাঙচুরের বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায় উত্তেজিত শ্রমিকরা দূতাবাস ভাঙচুর করছে।

অপর একটি সূত্র জানায়, বিভিন্ন সময় শ্রমিকরা পাওনা টাকা আদায়ের দাবিতে কুয়েত দূতাবাসে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD