শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

এক জুনের মধ্যেই সৌদি আরবে পৌঁছে যাবেন সব হজযাত্রী : ধর্ম উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

২৯ মে সকাল ১১টা পর্যন্ত ৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। বাকি হজযাত্রীরা আগামী ১ জুনের মধ্যেই সৌদি আরবে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে ২০২৫ সালে এ হজ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বেশি থাকায় এবং হজ এজেন্সির বাড়িভাড়ার সময়ের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় হজযাত্রী পরিবহনে কিছুটা শঙ্কা দেখা দেয়। সেটিও আমরা হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে অনেক আগেই সমাধান করেছি।

তিনি বলেন, ৩১ মে’র মধ্যে হজযাত্রী পরিবহনের প্রাথমিক যে বাধ্যবাধকতা ছিল। সেখানে বিশেষ কারণে একদিন সময় বাড়াতে হয়েছে। ২৯ মে সকাল ১১টা পর্যন্ত ৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। বাকি হজযাত্রীরা ০১ জুনের মধ্যেই সৌদি আরবে পৌঁছে যাবেন ইনশাল্লাহ।

উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি সব হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে মক্কা-মদিনায় আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত আছেন। তাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছি। হজযাত্রীদের সেবায় মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ পয়েন্টে হজকর্মী নিয়োজিত থাকবেন। হজযাত্রীদের যেকোনো অভিযোগ বা অনুযোগ খতিয়ে দেখে তাৎক্ষণিক সমাধানেরও চেষ্টা করা হবে।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় এ জার্নিতে আমরা সম্মানিত প্রত্যেক স্টেকহোল্ডারের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সাথে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। হজ ব্যবস্থাপনার পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি সে বিষয়ে আমি আপনাদের মাধ্যমে দেশবাসির কাছে দোয়া চাই। মহান আল্লাহপাক যেন আমাদের হজ ব্যবস্থাপনাকে সহজ করে দেন।

তিনি আরও বলেন, এ দেশ থেকে যেসব হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদিতে গমন করবেন তারা সবাই যেন সুস্থ শরীরে হজ পালন শেষে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সে বিষয়েও আমি দেশবাসির কাছে দোয়া কামনা করছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD