শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬

ছবি: ইন্টারনেট।

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা ৫১২-এ পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনেই ১৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল। অন্যরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এখন পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ এবং নিশ্চিত সংক্রমণের পর ৮৬ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের তথ্য এসেছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ থেকে।

সরকারি তথ্যে আরও বলা হয়েছে, চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি ও দ্রুত সংক্রমণের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। তারা অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD