শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

ফাতেমা রহমান রুমা,ফ্রাঙ্কফুর্ট, জার্মানি :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাহিত্য ও প্রকাশনা জগতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মিলনমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৮তম আসরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, সেমিনার ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুদ্রণবিশেষজ্ঞ কামরুল হাসান শায়ক। আন্তর্জাতিক প্রকাশনা অঙ্গনের শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন (আইপিএ) এবং ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (আইআরসিএআই) বিভিন্ন সভা ও সেমিনারেও অংশ নেবেন তিনি।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ৭ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০২৬। এবারের আয়োজনে আন্তর্জাতিক প্রকাশনা শিল্পে মেধাস্বত্ব ক্রয়-বিক্রয়, অনুবাদস্বত্ব, অংশীদারত্ব, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফ্রাঙ্কফুর্ট বইমেলা ও আইপিএর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে ৬ অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছেছেন কামরুল হাসান শায়ক। ১১ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করে তিনি বইমেলার বিভিন্ন আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রতিনিধি, স্বত্ব বিক্রেতা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে একাধিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নেবেন।

প্রতি বছরের মতো এবারও অনুবাদস্বত্ব বিক্রির উদ্দেশ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত বাংলাদেশের খ্যাতিমান লেখকদের শতাধিক বইয়ের পরিচিতি ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থাপন করা হবে। একই সঙ্গে মেলা চলাকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থার স্বত্ব প্রতিনিধিদের সঙ্গে অনুবাদস্বত্ব ক্রয়-বিক্রয় ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে বৈঠক করবেন কামরুল হাসান শায়ক।

সফরের প্রথম দিন ৭ অক্টোবর তিনি ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (আইআরসিএআই) এবং ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (আইপিএ) বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ‘এআই ইন এডুকেশন অ্যান্ড পাবলিশিং: হাউ এআই ইজ রিশেপিং লার্নিং, টেক্সটবুকস অ্যান্ড এডুকেশনাল পাবলিশিং’ এবং ‘এআই ইন মিডিয়া: জেএআইএসডি—পাবলিশিং সায়েন্টিফিক নলেজ ইন এআই এরা’ শীর্ষক সেমিনার।

এ ছাড়া একই দিনে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, আইপিএ কপিরাইট কমিটির সভা এবং আইপিএ ইনক্লুসিভ কপিরাইট, পাবলিশিং অ্যান্ড লিটারেসি কমিটির সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

৮ অক্টোবর তিনি আইআরসিএআইয়ের বিভিন্ন সভা ও সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি ‘ফ্রাঙ্কফুর্টার বুচমেসে ইন্টারন্যাশনাল গ্রান্ট প্রোগ্রামস’ অ্যালামনি অ্যান্ড অ্যালামনি রিসেপশন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিনে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোভিত্তিক প্রকাশনা সংস্থা যথাক্রমে এসবিআর মিডিয়া ও ভিএফ এজেন্সিয়া লিটারারিয়ার স্বত্ব প্রতিনিধিদের সঙ্গে অনুবাদস্বত্ব ক্রয়-বিক্রয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

৯ অক্টোবর কামরুল হাসান শায়কের সঙ্গে ‘ফরেন রাইটস ভিএফ’ এবং ‘স্প্রিং টাইম সফটওয়্যার সলিউশনস প্রাইভেট লিমিটেড’-এর স্বত্ব প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। এদিন তিনি আইআরসিএআই আয়োজিত ‘এআই ম্যানিফেস্টো: বিল্ডিং অ্যা হিউম্যান-সেন্টার্ড ভিশন ফর এআই অ্যান্ড পাবলিশিং’ এবং ‘এআই রেগুলেশন: গভর্ন্যান্স, এথিকস অ্যান্ড রেসপনসিবল এআই ফর পাবলিশিং অ্যান্ড কালচার’ শীর্ষক সেমিনারেও অংশ নেবেন।

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় কামরুল হাসান শায়কের এসব বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে আন্তর্জাতিক প্রকাশনা সহযোগিতা, অংশীদারত্ব, মেধাস্বত্ব ও অনুবাদস্বত্বের পাশাপাশি প্রকাশনা শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

পাঞ্জেরী পাবলিকেশন্সের পক্ষ থেকে বাংলাদেশের লেখকদের বইয়ের আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরা এবং বিদেশি প্রকাশনা সংস্থার সঙ্গে অনুবাদস্বত্ব ও প্রকাশনা সহযোগিতা নিয়ে আলোচনার মাধ্যমে দেশের প্রকাশনা শিল্পকে বিশ্বপরিসরে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD