শিরোনাম :
ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের আন্দোলনে ব্যাপক সংঘর্ষ: ২৯০ জন গ্রেপ্তার, ক্ষোভ ছড়িয়েছে ইউরোপজুড়ে চীন-ইউরোপ সম্পর্কে ইতিবাচক অগ্রগতি: ধারাবাহিক আলোচনার আহ্বান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও গণিত গবেষণায় বিশেষ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চূড়ান্তভাবে খারিজ বিমানের নামে ভুয়া গুগল ফরমে নিয়োগের ফাঁদ:নিয়োগ প্রতারণা নিয়ে বিমানের জরুরি সতর্কবার্তা তাহসিফ হত্যাকাণ্ডের তদন্তে এবার রহস্যময় তরুণীর খোঁজ, বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল মিরপুর: পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র ১০ নম্বর গোলচত্বর জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে রাজনৈতিক সমঝোতাই এর মূল শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী যুবসমাজের মেধা বিকাশে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী আগামী সংসদ অধিবেশনেই আসছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ: জার্মান এমপি আরমান্ড জর্নের উদ্বেগ

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা ও নাগরিক অধিকার সংকোচনের অভিযোগ তুলে ধরে জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) প্রভাবশালী সদস্য ও ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) শীর্ষ নেতা আরমান্ড জর্নের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইউরোপ ও জার্মানি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা।

​শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটায় জার্মানির ফ্রাংকফুর্টের জিডলিংগনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন-পরবর্তী সময়ে বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরে জার্মান এমপির হাতে নথিপত্র ও তথ্য-প্রমাণ হস্তান্তর করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা অভিযোগ করেন, দেশে বিরোধী মতের ওপর রাজনৈতিক নিপীড়ন ও হয়রানি আশঙ্কাজনক রূপ নিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা, মিথ্যা মামলায় গণগ্রেপ্তার, পেশাজীবী ও শিক্ষকদের জোরপূর্বক চাকরিচ্যুতি, হেনস্তা এবং শিক্ষক হত্যার মতো ধারাবাহিক ঘটনার বাস্তব চিত্র নথিপত্রে তুলে ধরা হয়। একই সঙ্গে নাগরিকদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

​উপস্থাপিত অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বাংলাদেশের বর্তমান মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আরমান্ড জর্ন। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানান, উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বের দাবিদার। তিনি ব্যক্তিগত উদ্যোগে নথিপত্রগুলো জার্মান পার্লামেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সংসদ সদস্যদের কাছে দ্রুত উপস্থাপন করবেন। একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ ও কার্যকর ভূমিকা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান সংকটময় মানবাধিকার পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। দেশে আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD