শিরোনাম :
ইব্রাহিমের জয়সূচক গোলে সাফে শুভসূচনা: ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানে দুই লাখ টাকার আন্তর্জাতিক আইটি কোর্স ফ্রি: আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ‘তোমরাই বাংলাদেশের অ্যাম্বাসেডর, তোমরাই এ দেশের মালিক’: খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনের বাস্তবায়ন ও কার্যকর সমন্বয়ে জোর: সংসদীয় ককাসের প্রথম বৈঠকে শিশু সুরক্ষা অগ্রাধিকার পশ্চিম আফ্রিকার ফ্লাইট থেকে ফ্রাঙ্কফুর্টে ম্যালেরিয়ার সংক্রমণ: আক্রান্ত ৮ জনের ৩ জনের মৃত্যু, সতর্কবার্তা জারি মোদির সঙ্গে মুখোমুখি প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের: বিচারক হিসেবে মোহন ভাগবতের নাম প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাজিমাত বাংলাদেশি আমেরিকানদের: জর্জিয়া, কানেকটিকাট ও নিউ হ্যাম্পশায়ারে জয় গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের স্বার্থে অভিন্ন লক্ষ্যে জোর দেওয়ার আহ্বান সিয়ে ফেংয়ের আমদানি মেলার হাত ধরে বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে চীন: জরিপের ফলাফল সিপিসি ও বিএনপির পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা

পশ্চিম আফ্রিকার ফ্লাইট থেকে ফ্রাঙ্কফুর্টে ম্যালেরিয়ার সংক্রমণ: আক্রান্ত ৮ জনের ৩ জনের মৃত্যু, সতর্কবার্তা জারি

ফাতেমা রহমান রুমা,ফ্রাঙ্কফুর্ট, জার্মানি :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ম্যালেরিয়ার বিরল সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নজরদারি বৃদ্ধি ও সংশ্লিষ্টদের জন্য বিশেষ স্বাস্থ্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

ফ্রাঙ্কফুর্ট স্বাস্থ্য বিভাগের (গেসুন্ডহাইটসআমট) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ছয়জন সরাসরি ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এবং বাকি দুজন বিমানবন্দরসংলগ্ন শভানহাইম (Schwanheim) এলাকার স্থানীয় বাসিন্দা। ২০২৬ সালের গ্রীষ্ম ও শরৎকালজুড়ে শনাক্ত হওয়া এসব রোগীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

সংক্রমণের উৎস অনুসন্ধানে পরিচালিত প্রাথমিক তদন্ত এবং গত ৪ নভেম্বর প্রকাশিত জেনেটিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পশ্চিম আফ্রিকা থেকে আগত বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সংক্রমিত ‘অ্যানোফিলিস’ মশা ফ্রাঙ্কফুর্টে প্রবেশ করেছিল। এর ফলে অন্তত তিনটি পৃথক সংক্রমণ-ঘটনা (ট্রান্সমিশন ইভেন্ট) ঘটে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘এয়ারপোর্ট ম্যালেরিয়া’ বা লাগেজ ম্যালেরিয়া হিসেবে চিহ্নিত করা হয়।

সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হলেও স্বাস্থ্য বিভাগের মূল্যায়নে জানানো হয়েছে, সাধারণ নাগরিকদের জন্য বড় ধরনের কোনো ঝুঁকি নেই। ম্যালেরিয়া কোনো সংক্রামক বা স্পর্শজনিত রোগ নয়; এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না, কেবল সংক্রমিত অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমেই মানবদেহে প্রবেশ করে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, বিমানবন্দর বা এর আশপাশের এলাকায় কর্মরত ও বসবাসকারীদের মধ্যে হঠাৎ উচ্চমাত্রার জ্বর, কাঁপুনি, তীব্র মাথাব্যথা বা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় ও যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD