শিরোনাম :
১৭০ রানের লক্ষ্যে ক্যারিবীয়দের সাবলীল শুরু, মিরপুরে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে পাশে থাকবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তুরাগে তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের বিরুদ্ধে বাবার হত্যা মামলা, বন্ধু দীপ গ্রেপ্তার ও রিমান্ড আবেদন রিয়াদে আগুনে পুড়ে মারা যাওয়া বাকি ৭ শ্রমিকের মরদেহ দেশে: বিমানবন্দরে স্বজনদের বুকফাটা কান্না ভারতীয় চালে ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত আফলাটক্সিন: ৯৫০০ টন বিতরণ বন্ধ করল খাদ্য অধিদপ্তর শিক্ষাব্যয় ও সামরিক পরিষেবার বিরোধিতায় জার্মানিজুড়ে ‘জেন-জি’র বড় বিক্ষোভ:হ্যালোউইনের দিনে জার্মানিতে পুলিশের কঠোর সতর্কতা বিশ্ববাজারে পণ্যমূল্য ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস: নেপথ্যে যুদ্ধ, সংঘাত ও আবহাওয়া সংকট নতুন বাণিজ্যিক ধারা সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলের ঘাটতি পূরণে হাইনানের বিশেষ উদ্যোগ ইতিহাস অস্বীকারের প্রবণতা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসন মুছে ফেলতে চায় ডানপন্থী শক্তি বেইজিংয়ে চার দিনব্যাপী অনুষ্ঠিত হলো সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন

শিক্ষাব্যয় ও সামরিক পরিষেবার বিরোধিতায় জার্মানিজুড়ে ‘জেন-জি’র বড় বিক্ষোভ:হ্যালোউইনের দিনে জার্মানিতে পুলিশের কঠোর সতর্কতা

ফাতেমা রহমান রুমা,জার্মানি :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শিক্ষা ব্যবস্থার সংকট, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়, জলবায়ু সুরক্ষা এবং সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালুর বিরোধিতায় জার্মানির রাজপথে নামছে তরুণ প্রজন্ম। শনিবার (৩১ অক্টোবর) দেশটির ৩৪টি প্রধান শহরে ‘জেনারেশন জেড’ বা ‘Gen Z regelt’ আন্দোলনের ব্যানারে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশজুড়ে এই কর্মসূচিতে অংশ নিতে ১ লাখ ৬০ হাজারেরও বেশি তরুণ-তরুণী সম্মতি ও আগ্রহ প্রকাশ করেছেন।

কর্মসূচিকে ঘিরে জার্মানির ফেডারেল এবং রাজ্য পর্যায়ের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভগুলোতে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, সে অভিজ্ঞতা বিবেচনায় রেখে জার্মান পুলিশ ও প্রশাসন আগেভাগেই ব্যাপক প্রতিরোধমূলক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে আর্থিক রাজধানী খ্যাত ফ্রাঙ্কফুর্টের ওপেনপ্লাৎজ (Opernplatz), হাউপ্টভাখে (Hauptwache) এবং কনস্ট্যাব্লারভাখে (Konstablerwache) এলাকায় পুলিশের বিশেষ নজরদারি ও উপস্থিতি জোরদার করা হয়েছে। এ ছাড়া আজ ফ্রাঙ্কফুর্ট শহরে দুটি পৃথক বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ‘হ্যালোউইন’ উদ্‌যাপন থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা।

জার্মানির ৯টি ফেডারেল রাজ্যে আজ ‘রিফরমেশনসট্যাগ’ (Reformationstag) উপলক্ষে সাধারণ ছুটি থাকলেও হেসেন ও বার্লিন রাজ্যে সরকারি কোনো ছুটি নেই। ফলে কর্মব্যস্ত দিনে এই বিশাল সমাবেশ ঘিরে জননিরাপত্তা রক্ষা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রশাসন। তবে স্থানীয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, সংবিধানে প্রদত্ত শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে; কিন্তু এর আড়ালে কোনো সহিংসতা, ভাঙচুর বা জনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

তথ্যসূত্র: জার্মানির স্থানীয় গণমাধ্যম

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD