শিরোনাম :
ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে প্রথমবারের মতো দুই অঙ্কে বাংলাদেশ: তিন ধাপ এগিয়ে অবস্থান ৯৭তম সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট ও ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ: ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কঠোর নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের স্বল্প রাজস্ব ও জ্বালানি ভর্তুকির চাপে সংকুচিত উন্নয়ন বিনিয়োগ: বিশ্বব্যাংকের ‘পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এর আত্মপ্রকাশ : রাজু আলীম সভাপতি ও ফাতেমা রহমান রুমা সাধারণ সম্পাদক মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি নিকো পাজ: বাড়ছে প্রত্যাশা ও আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের চূড়ান্ত রায়: এইচআরডব্লিউ বলল, এটি দীর্ঘ প্রতীক্ষার স্বীকৃতি বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ক স্থিতিশীল রাখতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে সম্মত দুই পরাশক্তি

মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি নিকো পাজ: বাড়ছে প্রত্যাশা ও আলোচনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ, যিনি জোড়া গোল করে লিওনেল মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছেন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। দেশটির উদীয়মান তরুণ ফুটবলার নিকো পাজকে কেন্দ্র করেই বাড়ছে এই প্রত্যাশা। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক ও দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে জার্সিটির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জোরালোভাবে আলোচনায় এসেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

জাতীয় দলের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন পাজ। বিশেষ করে কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ফলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভবিষ্যতে তাকে ১০ নম্বর জার্সির দায়িত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের তেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাজের বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন। রিয়াল মাদ্রিদের যুবদল থেকে উঠে আসা নিকো মূল দলে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০২৪ সালে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দেওয়ার পরই তার ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। কোচ সেস্ক ফ্যাব্রেগাসের অধীনে নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি।

কোমোর জার্সিতে এখন পর্যন্ত ৮৯ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন পাজ। চলতি মৌসুমেও ১৪ ম্যাচে ছয় গোল ও আটটি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। দারুণ পজিশনিং, নিখুঁত প্রথম টাচ, বাঁ পায়ের জোরালো শট এবং সতীর্থদের জন্য জায়গা তৈরি করার দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

তবে পরিসংখ্যানের বিচারে মেসির সঙ্গে তুলনায় এখনো অনেক পিছিয়ে এই তরুণ। ড্রিবলিং ও সুযোগ তৈরির পরিসংখ্যানে মেসির চেয়ে পিছিয়ে থাকলেও নিজের খেলার ধরনে আলাদা পরিচয় তৈরি করছেন পাজ। তার ক্লাব কোচ ফ্যাব্রেগাসের বিশ্বাস, মাঠের পরিস্থিতি বোঝার ক্ষমতা ও পরিণতিবোধ তাকে বিশেষ করে তুলেছে। অবশ্য বিশ্লেষকদের মতে, বাঁ পায়ের ওপর অতিনির্ভরতা ভবিষ্যতে পাজের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও পাজকে নিয়ে দারুণ আশাবাদী। ২০২৫ সালে তিনি বলেছিলেন, ‘তাকে নিয়ে আমাদের অনেক আশা। আমরা ধীরে এগোব। কোমো যেভাবে তাকে আগলে রাখছে, আমরাও সেভাবে তার যত্ন নেব। তাকে ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ দেব। সে এমন একটি দলে আছে, যারা তার পছন্দের ফুটবল খেলে। এমন একজন কোচ পেয়েছে, যিনি তাকে বোঝেন। নইলে ইতালিতে এত কম বয়সে মানিয়ে নেওয়া কঠিন হতো। তার মানসিকতাও দারুণ। সে শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী।’

এর আগে ২০২৪ সালে স্বয়ং লিওনেল মেসিও পাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। মেসি বলেছিলেন, ‘নিকোর মানসিকতা অসাধারণ। এ কারণেই সে আজ এই জায়গায়। তার অনেক গুণ আছে, খেলাটা খুব ভালো বোঝে। সেস্ক ফ্যাব্রেগাসের মতো একজন কোচের অধীন আছে, যে আমার বন্ধু। সে নিকোকে অনেক এগিয়ে নিতে সাহায্য করবে।’

আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি শেষ পর্যন্ত তার গায়ে ওঠে কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসি-পরবর্তী যুগে আলবিসেলেস্তেদের মাঝমাঠে নতুন এক অধ্যায়ের সম্ভাবনা তৈরি করছেন নিকো পাজ।

সূত্র: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও আন্তর্জাতিক ক্রীড়া ডেস্ক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD