শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ, বিভিন্ন ঘটনার বিচার দাবি

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের প্রাণকেন্দ্র সাইল (Zeil)-এ শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জার্মানিতে বসবাসরত স্বাধীনতার স্বপক্ষের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

বক্তারা অভিযোগ করেন, গত দুই বছরে দেশে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, পুলিশ সদস্যদের হত্যাকাণ্ড, মব সহিংসতা, অন্যায় গ্রেপ্তার, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ এবং নারী-শিশু নির্যাতনের মতো বহু ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। তারা আরও অভিযোগ করেন, হামের টিকা অব্যবস্থাপনার কারণে বহু শিশুর মৃত্যুর মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে, যার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী বলে অভিযোগ তোলেন।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ফ্রাংকফুর্টের স্বাধীনতার স্বপক্ষের প্রবাসী সংগঠনের প্রধান সংগঠক কামরুল আহসান সেলিম ও প্রধান পরিচালক হাকিম টিটু।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে লিখিত লিফলেট বিতরণ করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী নারী, পুরুষ ও শিশু এতে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD