শিরোনাম :
জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে সংগীতসহ সৃজনশীল বিষয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় সুযোগের উদ্যোগ তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’

নির্বাসনের শৈশব থেকে আত্মমর্যাদার প্রত্যাবর্তন: জাইমা রহমানের দেশে ফে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মাত্র ১৩ বছর বয়স। শৈশবের স্বাভাবিক আনন্দ, স্কুল, বন্ধু সবকিছুর মাঝেই হঠাৎ করে ছিন্নভিন্ন হয়ে যায় একটি জীবন। সেই বয়সেই বাবার সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন জাইমা রহমান। কোনো অপরাধ ছিল না, কোনো ব্যক্তিগত দোষও নয়—তার একমাত্র ‘অপরাধ’ ছিল তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদরের নাতনি।

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন জাইমা রহমান। সময় বদলেছে, রাজনীতির চিত্র বদলেছে, ইতিহাস ঘুরেছে—আর বদলেছে জাইমার জীবনও।

আজ জাইমা রহমান ৩০ বছরের এক পরিণত, আত্মবিশ্বাসী ও শিক্ষিত তরুণী। শৈশব ও কৈশোর কেটেছে যুক্তরাজ্যে। সেখানেই বড় হওয়া, সেখানেই গড়ে ওঠা। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি ২০১৯ সালে সফলভাবে Call to the Bar সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি স্বনামধন্য ল’ ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত, যেখানে পেশাগত দক্ষতা ও শালীনতায় ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করেছেন।

রাজনীতির উত্তরাধিকার তার রক্তে প্রবাহিত হলেও এখনো তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হননি। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে এক অনলাইন বৈঠকে অংশ নিয়ে তিনি যে দিকনির্দেশনা, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন, তাতে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, রাজনীতি থেকে দূরে থেকেও রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে তার চিন্তা-ভাবনা ও উপলব্ধি যথেষ্ট গভীর এবং পরিণত।

দেশে ফেরার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। ব্যক্তিগত আবেগের জায়গাটিও স্পষ্ট হয়ে উঠেছে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনায়—নিজের আদরের পোষা বিড়াল ‘জেবু’কেও সঙ্গে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন তিনি। এই তথ্যটুকুই বলে দেয়, এই ফেরা কেবল রাজনৈতিক বা আনুষ্ঠানিক নয়; এই ফেরা একান্ত ব্যক্তিগত, অনুভূতিতে ভরপুর, শেকড়ে ফেরার গল্প।

যে দেশ শৈশবে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দেশেই আজ তিনি ফিরছেন নতুন পরিচয়ে একজন সফল আইনজীবী হিসেবে, নির্বাসনের সন্তান থেকে আত্মমর্যাদা ও দৃঢ়তার প্রতিচ্ছবি হয়ে। তার এই প্রত্যাবর্তন অনেকের চোখে একটি প্রজন্মের গল্প রাজনৈতিক বাস্তবতায় হারিয়ে যাওয়া শৈশব, দীর্ঘ প্রবাস, আর শেষ পর্যন্ত নিজের পরিচয় নিজেই গড়ে তোলার এক নীরব সংগ্রাম।

এই ফেরা শুধু একটি ব্যক্তির দেশে ফিরে আসা নয়। এটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠ নয়, কিন্তু দৃঢ় এক উত্তর—যেখানে নির্বাসনের স্মৃতি পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD