শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার

জনগণের মনের ভাষা: প্যালেস্টাইনের স্বাধীনতার নতুন পথ

সম্পাদকীয়:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সম্পাদকীয়:

একজন ভালো জন প্রতিনিধি হতে হলে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো জনগণের মনের ভাষা বোঝার ক্ষমতা। সেই ক্ষমতা থাকলেই একজন নেতা বা জন প্রতিনিধি একটি সুন্দর ও স্থিতিশীল রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলতে পারেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা দেশগুলো নির্যাতিত ইহুদি জনগোষ্ঠীর জন্য ইজরাইল নামক একটি রাষ্ট্র গঠন করে। তখনকার পশ্চিমা জনগণ নির্যাতিত ইসরাইলিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু আজ প্রায় ৮০ বছর পর সেই পশ্চিমা জনগণ পাল্টা অবস্থান নিয়েছে। কারণ মানুষ কোন হত্যাকাণ্ড বা ধ্বংসচেষ্টাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য একযোগে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। যে জাতিসংঘ গঠিত হয়েছিলো জার্মানির আগ্রাসন থেকে বাঁচার জন্য, তার নতুন মহাসচিব জার্মান বংশোদ্ভূত আনালেনা বেয়ারবক, যিনি পূর্বে জার্মান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

ইতিহাস কাউকে চিরতরে ভুলে যায় না। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লাইন , যিনি এক সময় জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আজ ইউরোপীয় ইউনিয়নকে নেতৃত্ব দিচ্ছেন। জনগণের প্রতিনিধি জনগণের ভাষা বুঝবেন-এটাই স্বাভাবিক। এবং আজ প্রায় ৮০ বছর পর পশ্চিমা জনগণ একযোগে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছে।

প্যালেস্টাইনে সংঘটিত হত্যাযজ্ঞ একটি পরিকল্পিত গণহত্যা ছিল । এটি ছিল শিশু হত্যার এক নির্মম নীল নকশা। শিশুদের হত্যা মানে একটি জনগোষ্ঠীর স্বাভাবিক বেড়ে উঠা ও জাগরণকে কঠোরভাবে দমিয়ে দেওয়া যায়। নির্মূল করে দেয়া যায় পৃথিবীর মানচিত্র থেকে একটি জাতিকে ।

আজকের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ বাকিংহাম প্যালেসকে। লেডি ডায়নার স্বপ্ন আজ বাস্তবতার রূপ পেতে যাচ্ছে । এটি প্রমাণ করে, জনগণের মনের ভাষা বোঝার ক্ষমতা থাকলেই একটি উন্নত ও শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD