শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ বইয়ের মোড়ক উন্মোচন

মতিয়ার চৌধুরী,লন্ডন,যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ বইয়ের মোড়ক উন্মোচন

পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির সেমিনার হলে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা সাতটায় আয়োজিত এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় আলোচিত গ্রন্থ ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’-এর। ব্রিজবাংলা২৪-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গ্রন্থের বিষয়বস্তু:‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রদবদল নিয়ে স্বাধীন, অনুসন্ধানমূলক ও সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরে। এতে নির্বাচিত সরকারের পতন এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ছাত্র–উপদেষ্টা কাঠামোর উত্থানসহ সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি আলোচিত হয়েছে।

বইটির লেখকরা হলেন-ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন (পরিচালক, সুইস-বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরাম),রবার্ট বব ল্যান্সিয়া (মার্কিন নৌবাহিনীর চ্যাপেলিন ও ওয়াশিংটন রাজ্যের প্রতিনিধি) ও প্রিয়জিৎ দেবসরকার (লেখক, ভূ-রাজনৈতিক বিশ্লেষক, লন্ডন)।

লেখকদের মতে, বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি, যেখানে মৌলবাদ, উগ্র অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক কাঠামো ভাঙনের হুমকি বাড়ছে-যা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী।

মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং দক্ষিণ এশিয়া উন্নয়ন ফোরামের পরিচালক পাওলো কাসাকা। তিনি বলেন,“এই বইটি ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে থাকবে, কারণ বাংলাদেশ এখন অত্যন্ত সংকটময় এক মোড় অতিক্রম করছে।”

মানবাধিকার কর্মী ও ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা, জামায়াত সংশ্লিষ্ট উগ্রবাদ, এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স–কানাডার অধ্যাপক ড. হাবিউল মিল্লাত বলেন,“বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত করার যেসব প্রচেষ্টা চলছে, তা বাঙালি পরিচয়, সংবিধান ও রাষ্ট্রচিন্তার ওপর সরাসরি আঘাত।”

অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান এবং সাম্প্রতিক মব–সহিংসতা নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD