শিরোনাম :
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর

জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ

ফাতেমা রহমান রুমা,জার্মানি :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জার্মানির বিভিন্ন রাজ্যের শত শত স্কুলে বোমা হামলার হুমকির পর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সতর্ক অবস্থানে রয়েছে জার্মান পুলিশ

জার্মানির বিভিন্ন রাজ্যের শত শত স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে দেশের একাধিক অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই হুমকিমূলক বার্তা পৌঁছানোর পর অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং সতর্ক অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হুমকি পেয়েছে বাডেন-ভুর্টেমবার্গ (Baden-Württemberg) ও স্যাক্সনি-আনহাল্ট (Sachsen-Anhalt) রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে বাডেন-ভুর্টেমবার্গের ৪৫০টিরও বেশি এবং স্যাক্সনি-আনহাল্টের প্রায় ২৬০টি স্কুলে এই হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এছাড়া রাজধানী বার্লিন (Berlin), ব্রান্ডেনবুর্গ (Brandenburg), স্যাক্সনি (Sachsen), থুরিঙ্গেন (Thüringen), লোয়ার স্যাক্সনি (Niedersachsen) এবং রাইনল্যান্ড-পালাটিনেট (Rheinland-Pfalz)-সহ আরও কয়েকটি রাজ্যের স্কুলগুলোতেও একই ধরনের বার্তা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠানো ই-মেইলগুলোতে স্কুল ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি স্কুলে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে কোথাও কোথাও শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত স্কুল ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তবে জার্মান পুলিশ আশ্বস্ত করে জানিয়েছে, এখন পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো নির্দিষ্ট বা বাস্তব হামলার আশঙ্কার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হুমকিগুলোকে বাস্তব কোনো হামলার পরিকল্পনা বলে মনে করা হচ্ছে না। তবে কে বা কারা এই আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ই-মেইলগুলো পাঠিয়েছে, তা শনাক্ত করতে জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, একযোগে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হুমকির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্কুলগুলোর সার্বিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD