শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ময়মনসিংহ-৩ আসনে আ.লীগের একমাত্র বৈধ প্রার্থী নাজিম উদ্দিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে রোববার (২ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মসিংহ-৩ (গৌরীপুর) আসনের ১৭জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগের একমাত্র বৈধ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।

ময়মনসিংহ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান, এ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ব্যতিত বাকী ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বিএনপি’র মনোনীত ৩ জন প্রার্থীর মাঝে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও ডা. আব্দুস সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া যাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন- জাকের পার্টির গোলাম মোহাম্মদ, তরিকত ফেডারেশনের প্রাণেশ পন্ডিত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী ও ইসলামী আন্দোলনের আয়ূব আলী। এর আগে বুধবার (২৮ নভেম্বর) এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আ.লীগের প্রার্থীদের মাঝে যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন- ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামীলীগের সদস্য নাজনীন আলম, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভি.পি বাবুল। এছাড়া ন্যাপের মোঃ আব্দুল মতিন মাষ্টারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD