শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

প্রধানমন্ত্রীর বক্তব্য চান আন্দোলনকারীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে চান আন্দোলনরকারীরা। সরকারি চাকরিতে কোটা থাকবে না, প্রধানমন্ত্রীর বরাতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃস্থানীয় দুজন।

এক প্রতিক্রিয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, তারা কোটা তুলে দেওয়া হোক চাননি, সংস্কার চেয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণা চেয়েছেন তিনি। রাশেদ খান বলেন, ‘কোটা থাকবে না, তা আমরা চাই না। আমরা সংস্কার চাই। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কোটার দরকার আছে। সবার কথা বিবেচনা করে সেটার একটি সহনীয় পর্যায়ে সংস্কার চাই।’ তিনি আরও বলেন, কোটার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য চান তাঁরা।

পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদও বলেন, কোটা সংস্কারের যে পাঁচ দফা দাবি করা হয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা চান তাঁরা। প্রধানমন্ত্রীকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এ বিষয়ে। এ আন্দোলনে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসারও দাবি জানান তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাঁদের ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, এখন থেকে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না।

এই স্ট্যাটাসের বিষয়ে পরে সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা উভয়েই বলেন, স্ট্যাটাসের তথ্য ঠিক। প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। আজ বুধবার বেলা দেড়টার দিকে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে একই কথা জানান এই দুই ছাত্রনেতা।

এই দুই ছাত্রলীগ নেতার দাবি অবশ্য আর কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা যায়নি। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে সরকারি কোনো বক্তব্য তিনিই দেবেন। এর পরেই আজ ছাত্রলীগের দুই নেতা এই বক্তব্য দিলেন।

আজ প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দেবেন বলে জানান দুই ছাত্রনেতা।

সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন জানান, আজ সকাল ১০টার দিকে গণভবনে যান তাঁরা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD