এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে সিরাজগঞ্জে জামায়াতের জেলা আমির মাওলানা মো: শাহিনুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া মহল্লার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির শাহিনুর আলম সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার মাওলানা ফজলুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ দাউদ এতথ্য নিশ্চিত করে জানান, গ্রফতারকৃত শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে। বহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করা হয়