শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

পর্তুগালে অনুষ্ঠিত হল বাংলাদেশ উন্নয়ন মেলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

মো. রাসেল আহম্মেদ (লিসবন,পর্তুগাল): পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বাংলাদেশ উন্নয়ন মেলা। শনিবার সকাল ১১ থেকে শুরু হয়ে দিন ব্যাপি বাংলাদেশ উন্নয়ন মেলার ১ম পর্ব ফিতা কেটে উদ্বোধন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

লিসবন বাংলাদেশ দূতাবাসের আয়োজনে করা মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ি, পর্তুগাল আওয়ামীলীগ, পর্তুগাল আওয়ামী পরিবার ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী। বিভিন্ন স্টলের মধ্যে ছিল দেশীয় তাঁত শিল্প, পর্তুগিজ ও বাংলা সাহিত্যের ছড়া ও গল্পের বই, বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী, বেঙ্গল ও রাঁধুনি রেস্টুরেন্টের নানান ধরনের সুস্বাদু খাবার।

মেলার বিভিন্ন স্টলে পরিদর্শন করেন রাষ্ট্রদূতসহ মেলায় আগতো বিভিন্ন শ্রেনীপেশার প্রবাসী বাংলাদেশীগন।

২য় পর্বের আলোচনা সভায় দূতালয়ের দ্বিতীয় সচিব হাসান আবদুল্লাহ তৌহিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক। এই সময় তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করেন।

ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, বিদ্যুৎ খাতের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে অভিবাসী বাংলাদেশীদের অবহিত করেন। এছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট বিষয়ে বিভিন্ন তথ্য বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও উন্নয়ন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

মেলার শেষাংশে শিশুসাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুক ও কবি কামালের কবিতা আবৃত্তি ছাড়াও হারমোনিয়াম ও তানপুরার সুরের ছন্দে মেলায় আগতো প্রবাসীদের মাতিয়ে তুলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া ও পর্তুগাল প্রবাসী কে এম মোস্তফা আনোয়ার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD