শিরোনাম :
বোর্নিওর দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-মালয়েশিয়া রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬ মার্কিন নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষায় জোর দক্ষিণ কোরিয়ার রামপালের দ্বিতীয় পর্যায়ে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এসআরবি গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান

এসআরবি গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি জাতীয় সংসদে উত্থাপনে সদস্যরা সম্মত হন।

বৈঠকে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে কমিটির সদস্যরা মনে করেন, কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত করা সবসময় যথাযথ সমাধান নয়।

এ কারণে বিদ্যমান বাহিনীর দক্ষ জনবল, অবকাঠামো ও মূল্যবান সরঞ্জাম দেশের স্বার্থে কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তারা। একই সঙ্গে নতুন বা পুনর্গঠিত বাহিনীর সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

বৈঠকে সাম্প্রতিক বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার প্রশংসা করা হয়। এ জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়।

দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সেবা সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: সংসদ সচিবালয়ের প্রেস উইং

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD