শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

চীনের উন্নয়ন বিশ্বের জন্য হুমকি নয়, যৌথ উন্নয়নের সুযোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সম্প্রতি কিছু পশ্চিমা গণমাধ্যম আবারও চীনের বাণিজ্য-উদ্বৃত্ত বিশ্ববাজারকে ‘সংকুচিত’ ও ‘প্রভাবিত’ করছে বলে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করছে। বাস্তবতা এর ঠিক বিপরীত। ২০২৫ সালে চীনের আমদানি ১৮.৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। টানা ১৭ বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক চীন। চীন প্রায় ৮০টি দেশের জন্য একটি প্রধান রপ্তানি-গন্তব্য এবং ক্রমবর্ধমান সংখ্যক দেশের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থান ও কর রাজস্ব সৃষ্টি করছে। চলতি বছরের প্রথমার্ধে চীনের আমদানি ইতিহাসে প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করে।

বৈশ্বিক বাণিজ্যে ক্রমবর্ধমান সংরক্ষণবাদের প্রেক্ষাপটে, চীন আমদানি সম্প্রসারণের নীতি গ্রহণ করেছে। শুল্ক কমানো, কাস্টমস ক্লিয়ারেন্স-ব্যবস্থা উন্নত করা এবং চীনের আমদানি মেলা (সিআইআইই) আয়োজন করাসহ, চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সমুন্নত রাখতে এবং বিশ্ব অর্থনীতিতে নিশ্চয়তা আনতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে। চীন যত বেশি আমদানি করে, তার বাণিজ্য অংশীদারদের রপ্তানি তত বেশি সুরক্ষিত হয়; চীনের ভোগের মান যত দ্রুত উন্নত হয়, বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল তত বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।

চীনের উন্নয়ন বিশ্বের জন্য কোনো ‘হুমকি’ নয়, বরং একটি যৌথ উন্নয়নের সুযোগ। এটি কোনো ‘চাপ’ ও ‘প্রভাব’ নয়, বরং বাস্তব ক্ষমতায়ন এবং টেকসই ও স্থিতিশীল চাহিদার জোগান। চীন সর্বদা একটি উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বকে আলিঙ্গন করে; তার বিশাল অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভর করে ক্রমাগত আমদানি প্রসারিত করছে; এবং উন্নয়নের সুফল সকল বাণিজ্য অংশীদারদের সঙ্গে ভাগ করে নিচ্ছে।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD