শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

গৌরীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পুলিশী বাঁধা উপক্ষো করে বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নেতৃত্বে শনিবার (১ সেপ্টেম্বর) বিএনপি’র ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি হয়েছে।

ওইদিন বেলা ১১টার সময় গৌরীপুর পৌর শহরের ধান মহাল থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হলে পুলিশ এতে বাঁধা দেন। এসময় পুলিশী বাঁধা উপেক্ষা করে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এমপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ আজিজুল হক, এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, এডভোকেট আব্দুস সোবহান সুলতান, ভিপি ফারুক আহাম্মদ, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হীরা, বেগ ফারুক আহাম্মদ, নিজাম উদ্দিন সরকার, ময়মনসিংহ জেলা (উঃ) যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ, জেলা (উঃ) স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এফ এম শহীদুল্লাহ, গৌরীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, জেলা (উঃ) ছাত্রদলের সহ সভাপতি তাজিজুল ইসলাম রাঙ্গা, জেলা (উঃ) ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেলসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

এদিকে গৌরীপুর পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০ টায় পৌরসভার সতিষা মোড় এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বেগ ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও যুগ্ম আহায়ক শাহজাহান কবির হীরার সঞ্চালনায় এতে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন সরকার, জেলা (উঃ) যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহম্মদ মাহফুজুর রহমান মাহফূজ, কৃষকদলের নেতা হামিদুর রহমান মানিক, যুবদল নেতা শফিকুল ইসলাম ভুট্রো, হেলিম মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ এরশাদ, আওয়াল, ছাত্রদল নেতা ছিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD