শিরোনাম :
টাঙ্গাইলের ঐতিহ্য সুদৃঢ় করার প্রত্যয়ে ফ্রাংকফুর্টে ‘প্রবাসী টাঙ্গাইল’ – এর নতুন কমিটি গঙ্গা চুক্তি নবায়নে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার দাবি ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে দ্রুত বিধিমালা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্বশান্তিতে বাংলাদেশের অভিজ্ঞতা আছে, মুসলিম বিশ্বের জন্যও অবদান রাখতে চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’: রাষ্ট্রপতি সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্রের কুলু পেয়েছি: চিফ প্রসিকিউটর লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে সরকারের জোর, কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আইসিটি মন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার করনীতি, বিনিয়োগ সুবিধা এবং ভিসা ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা এবং প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার চায় বাংলাদেশ শুধু একটি সম্ভাবনাময় বাজার নয়, বরং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য উৎপাদন ও প্রযুক্তিকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্মার্ট ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল ফোন উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় উৎপাদন বাড়ানো, প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজ ভিসা ব্যবস্থা চালুর পরামর্শ দিয়ে বলেন, এতে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে ব্যবসা পরিচালনা আরও সহজ হবে এবং নতুন বিনিয়োগ আসার সুযোগ বাড়বে।

জবাবে মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে। বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত সংস্কারও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বৈঠক শেষে উভয় পক্ষ প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিনিয়োগ ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরীয় দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিকসের কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন।

সূত্র: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD